সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর মৃত্যু নিয়ে গুঞ্জন এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী হেফাজতে জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : শেখ মোস্তাফিজুর রহমান গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী কপিলমুনি ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শেখ আবু তালেবের, চাইলেন সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী তারেক রহমান দারাজের ‘মিষ্টি বক্স’ ঘিরে প্রতারণার অভিযোগ
Headline
Wellcome to our website...
কলাপাড়ায় ড্রেনের উপর চলাচল বন্ধের আশঙ্কা, তারকাটা দেওয়ার উদ্যোগে উদ্বিগ্ন এলাকাবাসী
/ ৬২ : টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন
Oplus_131072

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে পৌরসভার একটি পুরাতন ড্রেন বহুদিন ধরে স্থানীয় ৫০ থেকে ৬০টি পরিবারের প্রধান চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে ওই ড্রেনের উপর ও পাশ ঘেঁষে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল) বা টিএনটি কার্যালয় তারকাটা দিয়ে বেড়া দেওয়ার উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে চরম উদ্বেগ।স্থানীয়দের অভিযোগ, ড্রেনের পাশে তারকাটা দেয়া হলে তাঁদের দীর্ঘদিনের চলাচল বন্ধ হয়ে যাবে। ফলে কষ্টে পড়বে স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষসহ সকলেই। এ অবস্থায় এলাকাবাসী কলাপাড়া পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন করে চলাচলের পথটি যেন বন্ধ না করা হয় সেই দাবি জানিয়েছে।এ বিষয়ে কলাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন,
“কলাপাড়া হাসপাতাল ও টিএনটি অফিসের মাঝখানে আমাদের একটি ড্রেন রয়েছে। আমি অবগত হয়েছি যে ওই ড্রেন দিয়ে স্থানীয়রা দীর্ঘদিন ধরে চলাচল করে। টিএনটি অফিস নিরাপত্তার স্বার্থে এলাকা বান্ডারি করার উদ্যোগ নিয়েছে। তবে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমরা হাসপাতাল কর্তৃপক্ষ ও টিএনটি অফিসের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে কী করা যায়, তা খতিয়ে দেখবো।স্থানীয়দের আশা, প্রশাসনের উদ্যোগে এমন সমাধান হবে যাতে বিটিসিএলের নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত হয় এবং একই সঙ্গে তাঁদের দীর্ঘদিনের চলাচলের পথটিও উন্মুক্ত থাকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.