শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন [gtranslate]
Headline
Wellcome to our website...
আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা  টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
/ ৫৮ : টাইম ভিউ
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২২ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় সাংবাদিক সোহরাব হোসেনের ওপর সংঘবদ্ধ হামলা, চাঁদা দাবি, মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত সাংবাদিক সোহরাব হোসেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে তিনি আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ২০২৬, রোববার বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় সাংবাদিক সোহরাব হোসেনের ওপর কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে হামলা চালায়। লিখিত অভিযোগে এনামুল হক, মোঃ শেখ ওয়াসিম ইকবালসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়, সাংবাদিকতার পাশাপাশি সোহরাব হোসেন ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসায়িক বিষয়কে কেন্দ্র করে কিছুদিন ধরে একটি চক্র তার কাছে চাঁদা দাবি করে আসছিল বলে অভিযোগকারীর দাবি। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সোহরাব হোসেনের অভিযোগ, হামলাকারীরা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে। তিনি আঘাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করলে তাকে আরও মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন। পরে সাহায্যের জন্য মোবাইল ফোন বের করলে হামলাকারীরা সেটি কেড়ে নেয় বলেও অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া ব্যবসার কাজে তার কাছে থাকা নগদ এক লাখ টাকা হামলাকারীরা ছিনিয়ে নেয় বলে অভিযোগে দাবি করা হয়েছে। হামলার সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করেন। এ সময় অভিযুক্তরা তাকে প্রাণনাশ এবং লাশ গুম করার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগকারীর দাবি। পরে আহত সাংবাদিক সোহরাব হোসেনকে চিকিৎসার জন্য নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিক সোহরাব হোসেন ও তার পরিবার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.