শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন [gtranslate]
Headline
Wellcome to our website...
দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান
/ ৩০ : টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট : ক্যান্টনমেন্টসহ দেশের যেসব স্থানে সেনা অবস্থান আছে, সেসব স্থানে বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, বনায়ন বৃদ্ধিতে প্রতি বছরের মতো এবারও সেনাবাহিনী বিভিন্ন কর্মসূচি নিয়েছে। কেবল গাছ লাগানো নয়, পরিচর্যার মাধ্যমে গাছকে বড় করারও দায়িত্ব সেনাবাহিনী গ্রহণ করে থাকে। তিনি আরও বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সেনাবাহিনী সবসময় কাজ করে যাবে। এই লক্ষ্যে রোপণ করা হবে ১১ লাখ গাছ। বৃক্ষরোপণ অভিযানের এবারের প্রতিপাদ্য ছিল ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন