বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
/ ২০ : টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩:১৭ অপরাহ্ন

ডেক্স রিপোর্ট : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, তিনি যদি আত্মসমর্পণ করেন, তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। তাকে জেলে যেতে হবে এবং সেই আইন নিজস্ব গতিতে চলবে। প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, শেখ হাসিনা আত্মসমর্পণ করলে সরকার প্রচলিত আইনি কাঠামো অনুযায়ী অগ্রসর হবে।
তিনি বলেন, শেখ হাসিনা ইতোমধ্যে সাজাপ্রাপ্ত হয়েছেন। তাই একজন সাজাপ্রাপ্ত ব্যক্তির বক্তব্যের বিষয়ে সরকারের বিবেচনা করার কিছু নেই। শেখ হাসিনা বিদেশে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে আত্মসমর্পণ করতে পারেন কি না— সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কোথায় এবং কীভাবে একজন আসামি আত্মসমর্পণ করবেন, সেটি তার নিজস্ব বিষয়। সেটি আমাদের ব্যাপার নয়। যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, তাকে প্রথমে জেলেই যেতে হবে। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিবৃতির বিষয়ে সরকারের কোনো কিছু বিবেচনা করার নেই। প্রতিমন্ত্রী আরো জানান, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য সরকার ইতোমধ্যেই ভারতকে অনুরোধ জানিয়েছে এবং তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ করতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার পর আইনি প্রক্রিয়াই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয়ে সাম্প্রতিক মন্তব্যের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তিনি এই বক্তব্যকে আত্মগোপনে থাকা বা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙ্গা করার একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন। পররাষ্ট্র মন্ত্রী বলেন, আত্মসমর্পণ না করে যে তিনি বিদেশে বসে বক্তব্য দিচ্ছেন, এগুলো আমি মনে করি রাজনৈতিকভাবে তার আওয়ামী লীগের যেসব নেতাকর্মী পালিয়ে আছেন বা লুকিয়ে আছেন, তাদের চাঙ্গা করার জন্য, উজ্জীবিত করার জন্য বলেছেন। এছাড়া আমি অন্য কোনো কারণ দেখছি না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা কোথায় এবং কখন আত্মসমর্পণ করবেন, তা সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত। তবে, তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়া সরকারের দায়িত্ব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.