রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন [gtranslate]
Headline
Wellcome to our website...
মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল
/ ৪৫ : টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৭:০২ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : ‘আগামীর বাংলাদেশে মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটি কানাকড়িও নয়-ছয় না হোক বলেছেনঅ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ।বৃহস্পতিবার বাজেট প্রসঙ্গে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রের টাকা আকাশ থেকে আসে না। এগুলো জনগণের কষ্টের টাকা, ঘামের টাকা। প্রত্যেকটা টাকার যথাযথ ব্যবহার করতে হবে। যে টাকাটা প্রয়োগ হবে দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য।অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, আমরা চাই না দেশের টাকা অতীতের মতো নয়-ছয় হোক। আগামী দিনের বাংলাদেশে মানুষের প্রত্যাশা হচ্ছে- রাষ্ট্রের একটি একটা কানাকড়িও যেন নয়-ছয় না হয়। আমাদের যার যার অবস্থান থেকে এটা সুনিশ্চিত করতে চাই। আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের জন্য বরাদ্দ থেকে গত অর্থবছরের ১৯ লক্ষ টাকা সরকারের বরাবর ফেরত দিয়েছি। যে টাকাটা চাইলে খরচের নামে অপচয় করা যেত।অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী ৮০-৯০ টাকা দিয়ে দুপুরে লাঞ্চ করেন। আমরা যদি যথাযথ ভাবে সম্পদের সঠিক ব্যবহার করতে পারি, যদি অপচয় রোধ করতে পারি তাহলে, আমার মনে হয় বাংলাদেশে বাজেট আকারের সঙ্গে নির্ভর করবে না, সেটা নির্ভর করবে যথাযথ ব্যবহারের উপর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন