সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ISL Pronto Portable + Activator Clean Subnautica 2 Cracked Version Crash Fix for Windows 2026 Subnautica 2 Cracked Version Crash Fix for Windows 2026 দ্বিতীয় স্ত্রীর মৃত্যু নিয়ে গুঞ্জন এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী হেফাজতে জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : শেখ মোস্তাফিজুর রহমান গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী কপিলমুনি ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শেখ আবু তালেবের, চাইলেন সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা
Headline
Wellcome to our website...
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
/ ৬৮ : টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬, ৫:২৭ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের বোনাসের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দেশের সকল সিটি করপোরেশনের প্রশাসক-মেয়রদের কাছে ঈদ বোনাসের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের সিটি করপোরেশনের প্রশাসক-মেয়রদের কাছে করপোরেশনসমূহের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ বোনাসের চেক হস্তান্তর করেছেন।একই সঙ্গে প্রধানমন্ত্রী প্রত্যেকে সিটি করপোরেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রশাসকদের প্রতি নির্দেশনা দেন, ক্লিন সিটি গড়ে তুলতে বলেন। নগরীতে জলাবদ্ধতা যাতে না হয়, সেজন্য খাল-নর্দমা নিয়মিত পরিষ্কার রাখতে প্রশাসকদের উদ্যোগী হতে বলেন তিনি।এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেটসহ মোট ১৩টি সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রগণ এ সময় ছিলেন।
এ বছরের ঈদুল ফিতরের আগে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতার কর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.