বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন [gtranslate]
Headline
Wellcome to our website...
বাংলাদেশের ম্যাচ ভারতের পরিবর্তে শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ বিসিবির
/ ৫০৩ : টাইম ভিউ
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ১:১৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে নির্ধারিত বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় স্থানান্তরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে সংস্থাটি।সম্প্রতি আইপিএলে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার ঘটনায় দুই প্রতিবেশী দেশের ক্রিকেট সম্পর্ক নতুন করে আলোচনায় আসে। বিসিবির মূল্যায়নে, এ ঘটনার পেছনে ভারতের উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক ও ধর্মীয় চাপ বড় ভূমিকা রেখেছে। এর ফলে শুধু একজন খেলোয়াড় নয়, গোটা বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছে বোর্ড।আগামী মাসে ভারত ও শ্রীলংকায় যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সূচি অনুযায়ী বাংলাদেশের সব ম্যাচই ভারতের বিভিন্ন ভেন্যুতে নির্ধারিত ছিল। তবে বর্তমান বাস্তবতায় সেই সূচি পুনর্বিবেচনার প্রয়োজন দেখা দিয়েছে।বিসিবি প্রকাশিত এক বিবৃতিতে জানায়,“সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের দিকনির্দেশনা বিবেচনায় নিয়ে বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বর্তমান পরিস্থিতিতে ভারতে দল পাঠানো যুক্তিসংগত নয়। সে কারণে আইসিসির কাছে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলংকায় আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ক্রিকেটারদের নিরাপত্তা ও মানসিক স্বস্তি বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার, এবং এ বিষয়ে কোনো ঝুঁকি নেওয়া হবে না।প্রসঙ্গত, দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএলের সর্বশেষ নিলামে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দলভুক্ত হওয়ার পর থেকেই ভারতের কিছু উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী প্রকাশ্যে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে না খেলানোর দাবি তোলে। মোস্তাফিজকে খেলালে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি, এমনকি ভাঙচুরের হুমকিও দেওয়া হয় বলে বিভিন্ন সূত্রে জানা যায়।এই প্রেক্ষাপটে আইপিএল কর্তৃপক্ষের সিদ্ধান্ত এবং পরবর্তী ঘটনাপ্রবাহ বাংলাদেশের ক্রিকেট প্রশাসনকে কঠোর অবস্থান নিতে বাধ্য করেছে। বিসিবির এই পদক্ষেপ আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেদিকেই এখন তাকিয়ে ক্রীড়ামহল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন