মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন [gtranslate]
Headline
Wellcome to our website...
পিরোজপুর-২ আসনে শান্তিপূর্ণ নির্বাচন চান বিএনপির প্রার্থী সোহেল মনজুর সুমন
/ ৭৬ : টাইম ভিউ
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন

পিরোজপুর অফিস :পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন নেছারাবাদ উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে নেছারাবাদ ফেরিঘাট রোড এলাকায় ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ, দলীয় প্রস্তুতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাঁর অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, পিরোজপুর-২ আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করতে চাই। জনগণের বিশ্বাসই আমার শক্তি। মতবিনিময় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, অবহেলিত এই অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা সময়ের দাবি। স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় নির্বাচনী পরিবেশ, ভোটার নিরাপত্তা, প্রচারণার কৌশলসহ নানা বিষয়ে প্রশ্ন করেন। প্রার্থী সোহেল মনজুর সুমন প্রত্যেক প্রশ্নের বিস্তারিত জবাব দেন এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিতে তাঁর অবস্থান তুলে ধরেন। মতবিনিময় শেষে তিনি নেছারাবাদবাসীর প্রতি ধানের শীষে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.