বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা: গণতন্ত্র টালমাটাল অবস্থায়
/ ৫৯ : টাইম ভিউ
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৬:০৬ অপরাহ্ন

আওরঙ্গজেব কামাল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র অস্থিরতা বিরাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন গণতন্ত্র আজ টালমাটাল অবস্থার মধ্যে রয়েছে।নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দিন দিন গভীর হচ্ছে। এক পক্ষ বলছে— সংস্কার ছাড়া কোনো নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য নয়, অন্যদিকে আরেক পক্ষের দাবি— গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি। এদিকে তৃতীয় একটি পক্ষের দাবি, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিতে হবে। অপরদিকে, আরেক রাজনৈতিক দল বলছে— জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন না হলে নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নই আসে না। রাজনৈতিক অঙ্গনে এমন টানাপোড়েনের মধ্যেই নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। তবে, এ নির্বাচনের গ্রহণযোগ্যতা ও আন্তর্জাতিক স্বীকৃতি কেমন হবে— তা নিয়ে দেশি-বিদেশি মহলে নানা জল্পনা-কল্পনা চলছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, প্রধান দলগুলোর পারস্পরিক আস্থা ও সংলাপ ছাড়া একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা কঠিন হবে। বর্তমান পরিস্থিতিতে দেশবাসী অপেক্ষা করছে— ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কতটা গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হয়, এবং তা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে কোন পথে নিয়ে যায়, সেই ফলাফলের জন্য। এদিকে বিএনপির পক্ষ থেকে বলছে ,আমরা বার বার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন। তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে, এই সংকটগুলো কাটবে না। অপরদিকে জামাত নেতৃবৃন্দরা বলছেন,আপনার দেরি না করে অতি জরুরি সংস্কার কাজ শেষ করে একটা নির্বাচন দিয়ে আপনাদের যার যার জায়গায় ফিরে যান। এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসবে, যার উপরে আস্থা রাখতে পারবে- তাদেরকে দেশের দায়িত্ব দিলে তারা দেশের মানুষকে সম্মান করবে। তবে জাতীয় নির্বাচনের আগে দ্রুত গণভোট দিতে হবে।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,“বর্তমান নির্বাচন কমিশন অবিশ্বাসযোগ্য হয়ে পড়েছে। কমিশন পুনর্গঠন ছাড়া কোনো অবস্থাতেই আমরা নির্বাচনে অংশ নেব না।এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায় আরও বলেন,“গণপরিষদ ও সংসদ নির্বাচন একইসঙ্গে করা যেতে পারে, এতে সময় ও সম্পদের অপচয় রোধ হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এখনই যদি দলগুলো আস্থা পুনর্গঠন ও সংলাপে না বসে, তবে আসন্ন নির্বাচন নিয়ে আরও অনিশ্চয়তা দেখা দিতে পারে। এক বিশ্লেষক মন্তব্য করেন“যে নির্বাচনের আগে এই মাত্রার অস্থিরতা, সে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েই প্রথম প্রশ্ন ওঠে। এছাড়া পতিত অসুভ শক্তি ভর করতে পারে।সবমিলিয়ে ফেব্রুয়ারিতে প্রস্তাবিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরিণত হতে যাচ্ছে।নির্বাচন কতটা গ্রহণযোগ্য হয়, এবং আন্তর্জাতিক মহলে কতটা স্বীকৃতি পায়— তা এখন পুরো জাতির অপেক্ষার বিষয়।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.