শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন [gtranslate]
Headline
Wellcome to our website...
যশোর পাঁচ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
/ ২৮০ : টাইম ভিউ
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ২:৪৪ অপরাহ্ন

মীর রাজিবুর হাসান নাজমুল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, যশোর-১ (শার্শা) আসনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মফিকুল হাসান তৃপ্তি, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জেলা বিএনপির সহ-সভাপতি সাবিরা নাজমুল মুন্নী, যশোর-৩ (সদর) আসনে বিএনপির তরুণ নেতা অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে সাবেক সংসদ সদস্য ও দলীয় নেতা টিএস আইয়ুব, এবং যশোর-৬ (কেশবপুর) আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রওনক জাহান শ্রাবণ মনোনয়ন পেয়েছেন। তবে যশোর-৫ (মণিরামপুর) আসনের প্রার্থীর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলীয় সূত্র জানিয়েছে, এই আসনে একাধিক যোগ্য প্রার্থীর নাম প্রস্তাবিত থাকায় আলোচনার পর খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এদিকে পূবের ঘোষনা অনুযায়ী যশোর-১ (শার্শা) আসনে জামাতের প্রার্থী মাওলানা আজিজুর রহমান । যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী শিশু হৃদরোগ ও ইনটেনসিভ কেয়ার বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। যশোর-৩ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আব্দুল কাদের। যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল। যশোর-৫ (মণিরামপুর) আসনের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক। তিনি সুপ্রিমকোর্টের আইনজীবী। যশোর-৬ (কেশবপুর) আসনে কেশবপুর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোক্তার আলীকে মনোনীত করা হয়েছে। বিএনপির প্রার্থী ঘোষনা করার পরে এলাকায় নির্বাচন নিয়ে সমীকরন শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন