সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
PassFab for Word Pre-Activated [Latest] Premium গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
Headline
Wellcome to our website...
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইলেক্টেড সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই : ধর্ম উপদেষ্টা
/ ২৬৩ : টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৫:০৮ অপরাহ্ন

মীর জেসান হোসেন তৃপ্তী : সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইলেক্টেড সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই বলেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় তিনি আরো বলেন,জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ গ্রহণ না করলেও পরেও অংশ গ্রহণের সুযোগ আছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। তিনি শুক্রবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ার বাইপাইলে সাভার বন বিহারে বৌদ্ধদের কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। এসময় ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, জুলাই সনদ নিয়ে এনসিপির যে ডিমান্ড রয়েছে, সেগুলো সরকার বিবেচনা করবে। উপদেষ্টাদের সেইফ এক্সিট প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের সেইফ এক্সিটের প্রয়োজন নেই। আমি সারা জীবন শিক্ষকতা করেছি, আমার ঢাকা কিংবা চট্টগ্রামে বাড়িও নেই, আর বিদেশে যাওয়ার তো প্রশ্নই উঠে না। ড. আ ফ ম খালিদ হোসেনবলেন, আমরা একটা জটিল ও কঠিন সময়ে দায়িত্ব নিয়েছি। তখন কোনো কিছুই ঠিক ছিলো না। অর্থনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো কিছুই ঠিক ছিল না। ১৫ মাস ধরে আমরা রাত-দিন পরিশ্রম করে দায়িত্ব পালন করছি, অনেক চেষ্টা করছি, কাজ করে যাচ্ছি, এখন পরিস্থিতি অনেক ভালো। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয়ী দলের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করতে চাই বলেও জানান তিনি। এসময় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.