বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
সেন্সর বোর্ডে আটকে গেল সঞ্জয়ের ‘আখরি সওয়াল
/ ৫৩ : টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : বিতর্ক যেন পিছু ছাড়ছে না সঞ্জয় দত্তের। এবার সমস্যার বেড়াজালে তার আসন্ন ছবি ‘আখরি সওয়াল’। হনুমান জয়ন্তীতে প্রকাশ্যে এসেছিল সিনেমার টিজার। গতকাল বৃহস্পতিবার ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার কথা ছিল।তবে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার এক সপ্তাহ আগে এর ট্রেলার মুক্তির জন্য সেন্সরের অনুমোদন মেলেনি। আগামী শুক্রবার (৮মে) ‘আখরি সওয়াল’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল।রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ইতিহাসের উপর ভিত্তি করে নির্মিত সঞ্জয় দত্তের ‘আখরি সওয়াল’ ছবির ট্রেলার এখনও মুক্তি পায়নি, যদিও ছবিটি আগামী ৮ই মে অর্থাৎ মাত্র এক সপ্তাহ পরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।দেশটির বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ছবির ট্রেলারটি বর্তমানে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে।চলচ্চিত্র জগতের সূত্র অনুযায়ী, নির্মাতারা বেশ কয়েকদিন আগেই বোর্ডে ট্রেলারটি জমা দিয়েছেন, কিন্তু এখনও অনুমোদনের অপেক্ষায় আছেন। সাধারণত ট্রেলারের ছাড়পত্র প্রক্রিয়া তিন কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয়। সিবিএফসি-এর তরফ থেকে কোনো স্পষ্ট ধারণা না পাওয়া ‘আখরি সওয়াল’-এর নির্মাতারা এখনও ট্রেলারটি মুক্তি দিতে পারছেন না। ট্রেলারটি দুবার সংশোধন করে পুনরায় জমা দেওয়া সত্ত্বেও এই বিলম্ব হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ড এখনও নির্মাতাদের কোনো চূড়ান্ত মতামত জানায়নি। এমন পরিস্থিতিতে ছবিটির মুক্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে।অভিজিৎ মোহন ওয়ারং পরিচালিত ‘আখরি সওয়াল’ একটি কোর্টরুম ড্রামা, যা আরএসএস-এর শতবর্ষব্যাপী ইতিহাস তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটিতে বাবরি মসজিদ ধ্বংসের মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয় তুলে ধরা হয়েছে।এর আগে গত ২০ এপ্রিল প্রথমবারের মতো চলচ্চিত্রটি সেন্সরের অনুমোদনের জন্য বোর্ডে জমা দেওয়া হয়েছিল এবং এর প্রদর্শনী হওয়ার কথা ছিল ২৭শে এপ্রিল। নিয়ম অনুযায়ী, প্রদর্শনীর সময় নির্ধারণ করতে সময় লাগতে পারে, কারণ বোর্ড সদস্যদের জানাতে হয় এবং উভয়ের জন্য সুবিধাজনক একটি সময় ঠিক করতে হয়। যদিও নির্মাতারা ইতোমধ্যেই চলচ্চিত্রটির ফার্স্ট লুক এবং একটি অফিসিয়াল টিজার প্রকাশ করেছেন। কিন্তু ট্রেলার বা চলচ্চিত্রটি এখনও পর্যন্ত ছাড়পত্র পায়নি।সঞ্জয় দত্তের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন নামাশি চক্রবর্তী, নীতু চন্দ্র, ত্রিধা চৌধুরী, মৃণাল কুলকার্নি, সমীরা রেড্ডিসহ আরও অনেকে। এর মধ্যে এই অভিনেতা তার পরবর্তী ছবি ‘খলনায়ক’-এর সিক্যুয়েলের কথা ঘোষণা করেছেন। গত ২৪ এপ্রিল প্রথম লুক প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.