শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
খুলনার ডুমুরিয়ায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির প্রার্থী বাদশা বিপুল ভোটে বিজয়ী আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি জিয়ানগরে অভাবের তাড়নায় তিন সন্তানকে ইউনিয়ন পরিষদে রেখে নিখোঁজ মা পিরোজপুরে ভোজ্যতেল সংকটের প্রতিবাদে মানববন্ধন পিরোজপুর যুব উন্নয়ন কৃষি প্রশিক্ষণ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুর্নীতি ঢাকতে উপহার বিতরণের দাবি জলঢাকায় হেলে পড়া সেতুটি ৮ বছরেও সংস্কার ও মেরামত হয়নি চলাচলে চরম দুর্ভোগ পিরোজপুরে পানি সংকট নিরসনের দাবিতে পৌরবাসীর অবস্থান কর্মসূচি
Headline
Wellcome to our website...
জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
/ ১১৩ : টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এস এম হানিফ আলী-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বকত। তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ এখন সুগম হয়েছে। এই গণতান্ত্রিক ধারা শক্তিশালী করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত মান ও জীবনমান উন্নত না হলে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সাংবাদিকদের কল্যাণে ‘মিডিয়া কার্ড’-এর মতো একটি ব্যবস্থা চালু করে তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করার দাবি জানান তিনি।
মিডিয়া ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া-র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের উপদেষ্টা ও জাতীয় দৈনিক বাংলার ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট মো. মনোয়ার হোসেন, জাতীয় ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফোরামের চেয়ারম্যান মো. দুলাল মিয়া, খবর বাংলাদেশের সম্পাদক জাকির হোসেন মোল্লা, বাংলাদেশ ভূমিহীন ও গ্রহহীন হাউজিং লিমিটেডের সাধারণ সম্পাদক মো. আজহার আলী, ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মো. ফেরদৌস খান, প্রমুখ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের কেন্দ্রীয় সভাপতি শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুক পীরজাদা, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস পাটোয়ারী, মো. শিপন, জাকির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.