রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল ভোটের বার্তা দিতেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরানগরে রোড শো করলেন। লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে আজ ২৪টিসহ চলতি অধিবেশনে মোট ৯১টি বিল পাস মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে : ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির  খুলনার ডুমুরিয়ায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির প্রার্থী বাদশা বিপুল ভোটে বিজয়ী আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
Headline
Wellcome to our website...
পিরোজপুরের ইন্দুরকানীতে ফ্যাক্ট চেকিং ও নির্বাচন আচরণবিধি বিষয়ে সভা
/ ১০৬ : টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ৪:০০ অপরাহ্ন

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুর জেলার ইন্দুরকানিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ফ্যাক্ট চেকিং, পোস্টাল ভোট ও নির্বাচন আচরণবিধি বিষয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি খান মো. নাসির উদ্দীন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আবুল কালাম, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি আহসানুল হক ছগির, সাংবাদিক হাফিজুর রহমান, নাছরুল্লাহ আল কাফি, কামরুল ইসলাম,এইচ এম বাশার, মো, রাসেল হাওলাদার, আরিফুল ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদি বৃন্দ। সভায় সাংবাদিকদের ভোটকেন্দ্র পরিদর্শনকালে করণীয়, দায়িত্ব ও দায়িত্বশীল আচরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রার্থীদের অবশ্যই নির্বাচন আচরণবিধি মেনে চলতে হবে এবং ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খলা, অনিয়ম বা সংঘর্ষের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে।সভা শেষে উপস্থিত সাংবাদিকরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদার ও দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন সঠিক তথ্য তুল ধরার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.