
মোঃ হৃদয় আলম ফারহাত : গতকাল রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেছেন সিঙ্গাপুর যুবদলের সভাপতি নাদিম জামান আজিম। শোক বইয়ে স্বাক্ষর শেষে তিনি বলেন, “দেশ আজ একজন আপসহীন ও পরীক্ষিত নেত্রীকে হারিয়েছে। দেশের মানুষ হয়তো এখন কিছুটা এই শূন্যতা অনুভব করছে, তবে সময়ের
সঙ্গে সঙ্গে জাতি আরও গভীরভাবে বেগম খালেদা জিয়ার অভাব উপলব্ধি করবে। তিনি ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অগ্রদূত প্রতীক।”তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, সাহস ও ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। এই শোক শুধু বিএনপির নয়—এই শোক পুরো জাতির।”
এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


