রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল ভোটের বার্তা দিতেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরানগরে রোড শো করলেন। লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে আজ ২৪টিসহ চলতি অধিবেশনে মোট ৯১টি বিল পাস মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে : ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির  খুলনার ডুমুরিয়ায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির প্রার্থী বাদশা বিপুল ভোটে বিজয়ী আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
Headline
Wellcome to our website...
বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউসিং লিঃ এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত
/ ৭৮ : টাইম ভিউ
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ৪:৩৩ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি :  বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউসিং লিঃ এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ দুপুর ১১ টায় রাজধানীর জিয়া উদ্যানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল-এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং গভীর শ্রদ্ধা জানান। এই সময় তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশ প্রেমিক । মানুষের কল্যাণ জীবনের পুরোটা সময়টা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী। তিনি এ সময় বলেন সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা তিনি তার জীবনকে দরিদ্র শ্রেণীর মানুষের জন্য বিসর্জন দিয়েছেন। আমরা তার রুয়ের মাগফেরাত কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল মান্নান ভূঁইয়া। তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতির একটি আদর্শের প্রতীক তার আদর্শ নিয়ে তার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সারাটা জীবন মানুষের জন্য কাজ করেছেন। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী, সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, কোহিনুর বেগম, মামুদা আক্তার, মোঃ জুয়েল প্রমুখ।কর্মসূচির শেষ পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর সহধর্মিণী সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.