রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল ভোটের বার্তা দিতেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরানগরে রোড শো করলেন। লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে আজ ২৪টিসহ চলতি অধিবেশনে মোট ৯১টি বিল পাস মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে : ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির  খুলনার ডুমুরিয়ায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির প্রার্থী বাদশা বিপুল ভোটে বিজয়ী আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
Headline
Wellcome to our website...
দেরিতে আসায় পিরোজপুরে মনোনয়ন পত্র জমা দিতে পারলেন না দুই প্রার্থী
/ ২২৯ : টাইম ভিউ
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৩:৫২ অপরাহ্ন

পিরোজপুর অফিস: পাঁচ মিনিট দেরিতে আসায় পিরোজপুরে মনোনয়ন পত্র জমা দিতে পারলেন না পিরোজপুর-১ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হাফেজ মাসুম বিল্লাহ এবং পিরোজপুর-২ আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী আনিসুর রহমান মুন্না। সোমবার (২৯ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সময়মত উপস্থিত না হতে পারায় এ ঘটনা ঘটে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়ন দাখিলের শেষ দিনে বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থী সহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তবে সঠিক সময়ে উপস্থিত হতে না পারায় মনোনয়ন পত্র জমা দিতে পারেননি পিরোজপুর-১ (সদর, ইন্দুরকানী, নাজিরপুর) আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হাফেজ মাসুম বিল্লাহ ও পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া) আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী আনিসুর রহমান মুন্না। ‎মনোনয়ন পত্র জমা না দিতে পারার বিষয়ে গন অধিকার পরিষদ মনোনীত প্রার্থী আনিসুর রহমান মুন্না বলেন, আসার পথে আমার গাড়িটি নষ্ট হয়ে যাওয়ার কারণে সঠিক সময় আসতে পারিনি। আমি বিকেল পাঁচটার এক থেকে দুই মিনিট পরে এসেছি তবে মাত্র এক থেকে দুই মিনিট পরে আসার পরেও আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আমি রাস্ট্রের আদালতের কাছে জানতে চাইবো মাত্র দুই মিনিটের জন্য কেন আমাকে ঢুকতে দেওয়া হয়নি। তবে এ বিষয়ে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী বা দলের কোন দায়িত্বশীল নেতার বক্তব্য পাওয়া যায়নি। ‎এ বিষয়ে পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, আমাদের নির্বাচনী আইন হলো বিকেল পাঁচটার মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী উপস্থিত হওয়া। যারা জমা দিতে পারেননি তারা কেউই পাঁচটার মধ্যে আসেন নাই এসেছেন পাঁচটা পনেরো বা বিশ এর পরে। এ সময়ে মনোনয়ন পত্র গ্রহণ করার কোন বিধান নাই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.