রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল ভোটের বার্তা দিতেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরানগরে রোড শো করলেন। লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে আজ ২৪টিসহ চলতি অধিবেশনে মোট ৯১টি বিল পাস মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে : ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির  খুলনার ডুমুরিয়ায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির প্রার্থী বাদশা বিপুল ভোটে বিজয়ী আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
Headline
Wellcome to our website...
খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনাকে সংবর্ধনা প্রদান।
/ ৩০৬ : টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৩:২৩ অপরাহ্ন

এস এম মনিরুজ্জামান খুলনা থেকে : সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড সি ইউ সি খুলনার পক্ষ থেকে মহান বিজয় দিবস উদযাপন, পুরস্কার বিতরণী ও খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সিইউসির উপদেষ্টা এস এম শফিকুল আলম মনাকে সংবর্ধনা প্রদান করা হয় ।গত ১৬ ডিসেম্বর ২০২৫ ইং, মঙ্গলবার সি ইউ সি স্কুল ৬১ সাউথ সেন্ট্রাল রোড নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনায় সিইউসি স্কুলের অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সম্মানিত সভাপতি ও সিইউসির উপদেষ্টা এস এম শফিকুল আলম মনা। সিইউসির সভাপতি জনাব মোঃ শাহিন হোসেনের সভাপতিতে এবং আরিফা ইসলাম খুকুমনির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউসির প্রধান উপদেষ্টা ডাক্তার কাজী আরিফ উদ্দিন আহমেদ, শ্রম আদালত খুলনার প্যানেল জাজ রোটারিয়ান পিপি জনাব মোঃ ইফতেখার আলী বাবু,সি ইউ সি এর উপদেষ্টা মাওলানা ডি এম নুরুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি জনাব শহিদুল্লাহ শহীদ, যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমণি, কোষাধ্যক্ষ মীমা আক্তার মনিকা, দপ্তর সম্পাদক কারীমা আক্তার, সিইউসি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজাহিদ হোসেন মিরাজ, ঝরনা বেগম, মুফতি সাজিদুর রহমান, আকলিমা বেগম, হালিমা বেগম, মোঃ মামুনুর রশিদ, মুক্তা আক্তার,মোঃ ফজলুল হক, বিএনসিসি ক্যাডেট সুখী, ক্যাডেট শাহিন, ক্যাডেট পবন,সিইউসি স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উন্নত শিক্ষা গ্রহণ এবং ভবিষ্যৎ গঠনের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন সিইউসি সংগঠনের উপদেষ্টা ও নেসারিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা ডি এম নুরুল ইসলাম। অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ২০২৪ এর আন্দোলনের সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদীর রোগ মুক্তি, শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.