কে মোহাম্মদ হোসেন রিজভী : ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতকরণ শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী রাজধানীর মিরপুর ন্যাশনাল কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজনীতিবিদ,দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক মাতৃজগত-এর সম্পাদক ও সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও অতিথিরা অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা, স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ, সাংবাদিকদের মধ্যে ঐক্য এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার বিভিন্ন দিক উঠে আসে।
আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা, মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান বজায় রাখা এবং সাংবাদিকতার মানোন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা গেলে গণমাধ্যম আরও দায়িত্বশীল ও কার্যকরভাবে মানুষের কথা তুলে ধরতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ন আহবায়ক ও মিরপুর ন্যাশনাল কলেজের সভাপতি এ বি এম এ রাজ্জাক,বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদ শামসুল মোস্তফা শামিম মজুমদার, জাতীয় প্রেসক্লাবের সদস্য ও দৈনিক পাঞ্জেরী -এর সম্পাদক তালুকদার রুমি, প্রেসক্লাব ফেডারেশনের মহাসচিব ও দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ মুস্তাফিজুর রহমান,রূপনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নোমান হোসেন,
মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর, ঢাকা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক সবুজ বিপ্লব-এর ভারপ্রাপ্ত সম্পাদক এস এম বদরুল আলম,দৈনিক খবরের আলো-এর সম্পাদক মো. আমিনুজ্জামান আমির,দৈনিক জনজাগরণ-এর সম্পাদক মো. মিহাব উদ্দিন, দৈনিক সোনালী খবর-এর সম্পাদক মো. মনিরুজ্জামান, দৈনিক অন্যায়ের চিত্র-এর সম্পাদক মো. শহিদুল ইসলাম, দৈনিক খবরের সময়-এর প্রকাশক মো. আব্দুল মান্নান ভূঁইয়া, দৈনিক মাতৃজগত-এর প্রধান সম্পাদক এম এ এ সৌরভ খান এবং আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের চেয়ারম্যান লায়ন মো. হেলাল উদ্দিন হিলু, ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি এ মান্নান, লায়ন্স
ক্লাবের চেয়ারম্যান খান আখতারুজ্জামান,হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব সোহেলী পারভীনএ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের উপদেষ্টা অধ্যক্ষ মো. এ বি এম জহিরুল আমিন, এ আর হিউম্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ফকরুল ইসলাম, দৈনিক মাতৃজগত-এর নির্বাহী সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, বার্তা সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,সহ-সম্পাদক ও বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের ভারপ্রাপ্ত মহাসচিব রফিকুল ইসলাম, বাংলাদেশ পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের এক্স-প্রেসিডেন্ট আলম হোসেন খান, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম রুস্তম আলী, তুরাগ থানা বিএনপি যুগ্ন আহবায়ক আব্দুল আলী,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাসির আহমেদ, হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কিশোরী পারভীন, হিউম্যান এইড ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ হোসেন খান, মিরপুর থানা
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এম রুবেল আলী, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নূরনবী ফরাজী মুক্তার এবং সদস্য সচিব মো. আওলাদ হোসেন, ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আসাদুজ্জামান, সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সোহেল রানা, বক্তব্য রাখেন । অনুষ্ঠানের অতিথিদের তালিকায় আরও ছিলেন সিআইডির মিরপুর-পল্লবী নিবিড় ক্যাম্পের পুলিশ ইন্সপেক্টর ও ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন এবং চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, বিটিভির কণ্ঠশিল্পী রোজিনা আক্তার, এডভোকেট নুরুল আলম, সাংবাদিক আতাউর রহমান,মো: আজহার আলী, জাহাঙ্গীর আলম রাজু, মোঃ হেকমত আলী, মো: রফিকুল ইসলাম, সাংবাদিক মুন্না,সুমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে দৈনিক মাতৃজগত-এর দীর্ঘ পথচলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, একটি গণমাধ্যমের দীর্ঘদিনের পথচলা শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে সাংবাদিক, পাঠক ও সমাজের প্রতি দায়িত্ববোধ। সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, সত্যনিষ্ঠা ও দায়িত্বশীলতার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। বক্তারা আরও বলেন, সাংবাদিকরা মাঠপর্যায়ে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সংবাদ সংগ্রহ করেন। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় গণমাধ্যম প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠন ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত ভূমিকা প্রয়োজন। সাংবাদিকদের মধ্যে বিভাজন কমিয়ে পেশাগত স্বার্থে ঐক্য গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর সভাপতির বক্তব্যে খান সেলিম রহমান দৈনিক মাতৃজগত-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নেওয়া সকল অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পত্রিকাটির দীর্ঘ পথচলায় সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতার কথা স্মরণ করেন এবং ভবিষ্যতেও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নেওয়া অতিথি ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি, সাংবাদিক সমাজ ও গণমাধ্যমের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রফিকুল ইসলাম কাজল ও সাংবাদিক পলাশ। অনুষ্ঠান শেষে বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান করেন অতিথিরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিসমাপ্তি ঘটে।

Demand for Ensuring Journalists’ Safety as Daily Matrijagat Celebrates 23rd Founding Anniversary
Own Correspondent: The 23rd founding anniversary of national daily Matrijagat was celebrated in the capital with a series of colorful programmes, emphasizing the need to ensure journalists’ professional safety and dignity, create an environment where they can perform their duties independently, strengthen unity among journalists, and promote a responsible role for the mass media.
The day-long programme was held on Saturday, September 26, at the auditorium of Mirpur National College in the capital. The programme included a discussion meeting, prayers and supplications, cake cutting, special awards, and a cultural event. Politicians, editors and publishers of various media outlets, journalists, lawyers, police officials, businesspeople, social workers, cultural personalities, and distinguished representatives from different professions attended the event.
At the beginning of the programme, the issue of journalists’ safety and professional dignity received particular attention. Speakers said that all concerned parties must play a responsible role so that journalists do not face fear, pressure, harassment, or unsafe situations while collecting and reporting news.
Chairman Khan Selim Rahman said that the 23-year journey of Daily Matrijagat has been closely associated with the love and support of journalists, readers, and well-wishers. He said the long journey of a media organization is not limited to celebrating its anniversary; it also carries responsibilities toward society and the people. He expressed his commitment to continuing the newspaper’s tradition of objective and responsible journalism.
Awrangzeb Kamal, Convener of the Anniversary Celebration Committee and President of Dhaka Press Club, said journalists must work together to ensure their professional dignity and safety. “There may be differences of opinion, but mutual respect and unity among journalists are essential in the interest of the profession,” he said. He added that if a safe working environment can be ensured for journalists, the media will be able to raise the voices and concerns of the people more effectively.
A. B. M. A. Razzaq, Joint Convener of BNP Dhaka Metropolitan North, said the government is paying special attention to the welfare of journalists and working to ensure their freedom to practice journalism. He said journalists work on various irregularities, social problems, and people’s rights, and therefore their safety must be ensured while performing their professional duties. He also stressed the importance of coordination among journalists, media organizations, and other concerned stakeholders.
Politician Shamsul Mostafa Shamim Majumdar said, “Whenever BNP has been in power, the country has experienced development.” He also referred to Prime Minister Tarique Rahman’s participation in international forums and said Bangladesh’s position in the international arena could be understood from such engagements. He emphasized that professional unity among journalists is highly important and that journalists should respect one another despite personal or organizational differences.
Talukder Rumi, member of the National Press Club and Editor of Daily Panjeri, said the government is working to protect people’s rights. He said the core strength of journalism lies in truth, objectivity, and responsibility. Alongside following professional ethics in news gathering and publication, the safety of journalists must also be given due importance. He called for coordinated initiatives by media organizations and journalist associations to protect the dignity of journalists.
Sheikh Mustafizur Rahman, Secretary General of the Press Club Federation, said stronger unity among journalists would make it possible to raise issues of professional rights and safety more effectively. He stressed the need for responsible participation by all concerned parties in ensuring a safe working environment for journalists.
Ahmed Abu Jafar, Chairman of the Trustee Board of the Mofussil Journalists Forum, said journalists working at the grassroots level regularly face various challenges while collecting news and often have to perform their duties at considerable risk. He called for effective measures to prevent harassment and attacks against journalists and emphasized the need for a united position to protect their professional rights and safety.
Md. Delwar Hossain, General Secretary of Dhaka Press Club and Chairman of the Journalists’ Protection Welfare Foundation, said journalists’ safety is not an issue concerning only an individual or organization; rather, it concerns the entire media sector. He said journalist organizations, media institutions, law enforcement agencies, and all other relevant stakeholders need to work together to ensure journalists’ safety.
M. A. A. Sourav Khan said Daily Matrijagat has been delivering news to readers for 23 years and that journalists, readers, and well-wishers have all contributed to this long journey. He expressed hope that the newspaper would continue its efforts to highlight the concerns and voices of the people through responsible journalism.
Lion Md. Helal Uddin Hilu emphasized increasing mutual cooperation for the professional dignity and welfare of journalists. He said greater unity and cooperation among journalists would create more opportunities to work effectively on their various problems and demands.
Md. Shihab Uddin, Member Secretary of the Anniversary Celebration Committee, said, “We have always been working for the welfare of journalists. What we need now is everyone’s cooperation. If we remain united, we will certainly be able to achieve our goals.”
The second session of the 23rd founding anniversary programme was presided over by Khan Selim Rahman, Editor of Daily Matrijagat and Founding President of Central Press Club. The event was conducted under the overall supervision of Awrangzeb Kamal, Convener of the Anniversary Celebration Committee and President of Dhaka Press Club.
The programme began with the recitation of the Holy Quran. This was followed by discussions on journalists’ safety, professional dignity, an environment conducive to independent journalism, unity among journalists, and the responsible role of the mass media.
Among those present were A. B. M. A. Razzaq, Joint Convener of Dhaka Metropolitan North BNP and President of Mirpur National College; Shamsul Mostafa Shamim Majumdar, Chief Adviser of Bangladesh National News Club and politician; Talukder Rumi, member of the National Press Club and Editor of Daily Panjeri; Sheikh Mustafizur Rahman, Secretary General of the Press Club Federation and Publisher and Editor of Daily Folafol; Mohammad Noman Hossain, Officer-in-Charge of Rupnagar Police Station; Ahmed Abu Jafar, President of the Mofussil Journalists Forum; Md. Delwar Hossain, General Secretary of Dhaka Press Club and Chairman of the Journalists’ Protection Foundation; S. M. Badrul Alam, Acting Editor of Daily Sabuj Biplob; Md. Aminuzzaman Amir, Editor of Daily Khabarer Alo; Md. Mihab Uddin, Editor of Daily Janajagaran; Md. Moniruzzaman, Editor of Daily Sonali Khabar; Md. Shahidul Islam, Editor of Daily Onnyayer Chitra; Md. Abdul Mannan Bhuiyan, Publisher of Daily Khabarer Shomoy; M. A. A. Sourav Khan, Chief Editor of Daily Matrijagat; Lion Md. Helal Uddin Hilu, Chairman of International Press Club Trust; A. Mannan, Vice President of Dhaka Press Club; Khan Akhtaruzzaman, Chairman of Lions Club; and Soheli Parvin, Founder Secretary General of Human Aid International, among others.
Also present were Mahidul Hasan Sarker, General Secretary of Bangladesh Central Press Club; Principal Md. A. B. M. Zahirul Amin, Adviser to Bangladesh Central Press Club; Engineer Md. Fakrul Islam, Founder Chairman of A. R. Human Foundation; Mozammel Hossain Babu, Executive Editor of Daily Matrijagat; Md. Shafiqul Islam, News Editor; Rafiqul Islam, Associate Editor and Acting Secretary General of Bangladesh National News Club; Alam Hossain Khan, former President of Bangladesh Political Reporters Forum; H. M. Rustam Ali, Convener of Mirpur Thana Jubo/Volunteer organization; Abdul Ali, Joint Convener of Turag Thana BNP; businessman and social worker Nasir Ahmed; Kishori Parvin, Senior Vice President of Human Aid International; Sajjad Hossain Khan, Vice President; M. M. Rubel Ali, Convener of Mirpur Thana Volunteer organization; Noornabi Farazi Mukta, Senior Joint Convener; Md. Awlad Hossain, Member Secretary; Asaduzzaman, Vice President of Dhaka Metropolitan Chhatra Dal; and Md. Sohel Rana, Vice President of Central Press Club.
Other guests included Md. Jahangir Hossain, Police Inspector and In-Charge of the CID Mirpur-Pallabi Intensive Camp; filmmaker, director and actress Rokeya Sultana Keya Chowdhury; BTV vocalist Rozina Akter; Advocate Nurul Alam; journalists Ataur Rahman, Md. Azhar Ali, Jahangir Alam Raju, Md. Hekmat Ali, Md. Rafiqul Islam, Munna, Suman, and representatives from various professions.
Speakers said that the long journey of a media organization is not limited to celebrating its anniversary. It carries responsibilities toward readers, journalists, and society. Alongside objectivity, truthfulness, and responsibility in news reporting, ensuring journalists’ professional safety is also extremely important.
They said journalists collect news from the field while facing various challenges. Therefore, media organizations, journalist associations, law enforcement agencies, and all other concerned parties need to play a coordinated role in protecting journalists’ safety and professional dignity. Speakers also emphasized building greater professional unity among journalists by reducing divisions and differences.
Following the discussion, prayers and supplications were offered for the welfare of the country, the nation, journalists, and the media community. Later, the guests cut a cake to mark the 23rd founding anniversary of Daily Matrijagat.
The programme was moderated by Rafiqul Islam Kajal and journalist Palash. At the concluding session, special awards were presented to distinguished individuals for their contributions in various fields. The day-long celebration concluded with a cultural programme.
Earlier, international representatives of the World International Press Club also joined the programme virtually. From Pakistan, the organization’s Central Committee Vice President addressed the event. From Sri Lanka, Ranga Bandaranayake, President of the Sri Lanka Working Journalists Association and Vice President of the World International Press Club, joined virtually. From Nepal, Kiran Kumar Pokharel, Vice President of the organization, participated. The organization’s Secretary General Mian Ishtiaq Ali joined from Pakistan. From India, Samaresh Ray, Organizing Secretary, and Shampa Das, Women’s Affairs Secretary, also joined the programme.
The international representatives said they remain united in their commitment to ensuring the safety and security of journalists worldwide and emphasized the importance of global solidarity among journalists.