রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল ভোটের বার্তা দিতেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরানগরে রোড শো করলেন। লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে আজ ২৪টিসহ চলতি অধিবেশনে মোট ৯১টি বিল পাস মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে : ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির  খুলনার ডুমুরিয়ায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির প্রার্থী বাদশা বিপুল ভোটে বিজয়ী আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
Headline
Wellcome to our website...
আশুলিয়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
/ ২৫ : টাইম ভিউ
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান উপলক্ষে আশুলিয়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) পবিত্র রমজানের ২১তম রোজায় আশুলিয়ার নরসিংহপুর হাজীপাড়া এলাকায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রেস ক্লাব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এ মাসে ধনী-গরিব সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বৃদ্ধি পায়। সাংবাদিক সমাজকে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইয়ারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী এম এ কালাম মাদবর। তিনি এ সময় বলেন, সাংবাদিকতা হবে মানুষের জন্য, সমাজ গঠনের জন্য আদর্শ সাংবাদিকের একান্ত প্রয়োজন। অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ চিশতী এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ হিরন।
আশুলিয়া সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ শামীম আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।এবং সাধারণ সম্পাদক জাকির আহমেদ জীবন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় তারা বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে মানুষের জন্য কাজ করি। ফলে এলাকার অপরাধ নির্মূলে সকলের সহযোগিতার প্রয়োজন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বুবা মসজিদের খতিব মাওলানা সাদিক হোসাইন। এক সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, মোঃ সোহেল রানা, মোঃ মনসুর, মোঃ সবুজ সহ
আশুলিয়া সাংবাদিক ক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং পরে ইফতারি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.