স্টাফ রিপোর্টার : এসটিভি বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (পিজেএ)-এর বাংলাদেশ শাখার জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়। রফিকুল ইসলাম একজন আদর্শ, সৎ ও পেশাদার সাংবাদিক হিসেবে সুপরিচিত। তিনি দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণমানুষের কথা তুলে ধরা এবং পেশাগত নৈতিকতা রক্ষায় তার ভূমিকা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। তার এ নির্বাচনে সাংবাদিক মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, তার দক্ষ নেতৃত্ব ও অভিজ্ঞতার মাধ্যমে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখা আরও গতিশীল ও সুসংগঠিত হবে এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নবনির্বাচিত জয়েন্ট সেক্রেটারি রফিকুল ইসলাম তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।