শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন, লক্ষাধিক মানুষের সমাগমের আশা শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী বাদল মারা গেছেন ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার এসটিভি বাংলার প্রধান নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত ইসরা ও মেরাজের স্মৃতিতে ইবাদতে মুখর মুসলিম বিশ্ব আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল যতই অপপ্রচার হোক নির্ধারিত তারিখেই নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা দ্য ইকোনমিস্ট প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে
Headline
Wellcome to our website...
যুব প্রশিক্ষণের সনদপত্র বিতরন করলো মানব কল্যাণ পরিষদ
/ ১৪ : টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৪:২২ অপরাহ্ন

ষ্টাফ রিপোর্টারঃ আত্মকর্মসংস্থানের লক্ষ্যে উদ্যোক্তা তৈরিতে মানব কল্যাণ পরিষদ অপরিসীম ভূমিকা রাখছে। তারই ধারাবাহিকতায় ২৭ জানুয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জের পাঠানটুলী এলাকায় বিউটিফিকেশন কোর্সের ৩০ জন শিক্ষার্থীদের মাঝে যুব প্রশিক্ষণ সনদপত্র বিতরন করেছে সংগঠনটি।মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে যুব প্রশিক্ষন সনদপত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউটি এক্সপার্ট ও সফল নারী উদ্যোক্তা মার্জিয়া আক্তার। মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মানীত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাডেমিক ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন তরুন উদ্যোক্তা ও সমাজকর্মী মোঃ সোহেল।অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। আত্ম নির্ভরশীল হওয়ার লক্ষ্যে কঠোর পরিশ্রম করতে হবে। আর একজন উদ্যোক্তা হতে হলে অবশ্যই দক্ষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে। ভালো কাজ করতে গেলে সমাজে কিছু বাধা বিপত্তি থাকেই তাতে কান দিতে নেই। যে যত বেশি ভালো কাজ করবে তত বেশি তার বিরুদ্ধে সমালোচনা হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক অবক্ষয় রোধে এগিয়ে আসতে হবে। পরিশেষে প্রশিক্ষনার্থী ও সমাজ কর্মীদের উপহার হিসেবে কম্বল প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.