রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল ভোটের বার্তা দিতেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরানগরে রোড শো করলেন। লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে আজ ২৪টিসহ চলতি অধিবেশনে মোট ৯১টি বিল পাস মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে : ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির  খুলনার ডুমুরিয়ায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির প্রার্থী বাদশা বিপুল ভোটে বিজয়ী আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
Headline
Wellcome to our website...
দেশ একজন আপসহীন নেত্রীকে হারিয়েছে — শোক বইয়ে স্বাক্ষর করে মন্তব্য সিঙ্গাপুর যুবদল সভাপতির
/ ৭৪ : টাইম ভিউ
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

মোঃ হৃদয় আলম ফারহাত : গতকাল রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেছেন সিঙ্গাপুর যুবদলের সভাপতি নাদিম জামান আজিম। শোক বইয়ে স্বাক্ষর শেষে তিনি বলেন, “দেশ আজ একজন আপসহীন ও পরীক্ষিত নেত্রীকে হারিয়েছে। দেশের মানুষ হয়তো এখন কিছুটা এই শূন্যতা অনুভব করছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে জাতি আরও গভীরভাবে বেগম খালেদা জিয়ার অভাব উপলব্ধি করবে। তিনি ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অগ্রদূত প্রতীক।”তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, সাহস ও ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। এই শোক শুধু বিএনপির নয়—এই শোক পুরো জাতির।”
এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.