রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল ভোটের বার্তা দিতেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরানগরে রোড শো করলেন। লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে আজ ২৪টিসহ চলতি অধিবেশনে মোট ৯১টি বিল পাস মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে : ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির  খুলনার ডুমুরিয়ায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির প্রার্থী বাদশা বিপুল ভোটে বিজয়ী আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
Headline
Wellcome to our website...
চারুকলা ভর্তি কোচিং ২০২৫-এর ১৬তম ব্যাচের শিক্ষার্থী সাগর ফকিরের জন্মদিন পালন
/ ৯৫ : টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৩:২৩ অপরাহ্ন

খুলনা প্রতিনিধি : খুলনা আর্ট একাডেমি, ৩৬ আয়েশা কটেজ,ইকবালনগর স্কুলের পূর্ব পাশে অবস্থিত একটি সুপরিচিত চারুশিল্প প্রশিক্ষণ কেন্দ্র। সাংস্কৃতিক অঙ্গনকে সবসময় প্রাণবন্ত রাখতে চিত্রশিল্পী মিলন বিশ্বাস নবীন চারুশিল্পীদের সঙ্গে আনন্দমুখর পরিবেশে একাডেমিটি পরিচালনা করেন, যাতে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও উৎসাহী হতে পারে।১০ ডিসেম্বর ২০২৫ রাত বারোটার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ১৬তম ব্যাচের শিক্ষার্থী সাগর ফকির স্যারকে ফোন করে জানান যে, তার খুব মন খারাপ লাগছে এবং মা–বাবার কথা মনে পড়ছে। তিনি স্যার ও ম্যাডামকে গুরু হিসেবে মানেন, তাই তাদের আশীর্বাদ নিতে একাডেমিতে আসতে চান। অনুমতি পেয়ে সাগর একাডেমিতে এসে স্যার ও ম্যাডামের প্রতি প্রণাম জানায় এবং বলেন, “স্যার, আজ আমার জন্মদিন আমাকে আশীর্বাদ করবেন।”পরদিন, ১১ ডিসেম্বর সকালে ক্লাসে উপস্থিত হলে সাগরের জন্মদিনের বিষয়টি শিক্ষার্থীদের জানানো হয়। এরপর ক্লাস শেষে ১৬তম ব্যাচের সাগরের সহপাঠীরা একাডেমিতেই কেক কেটে সাগরের জন্মদিন পালন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন চারুশিল্পী জয়দ্যূতি সরকার, পূজা শীল, তরি গাইন, লামিশা জারিন (অধি)। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস এবং শিশু শিল্পী সম্প্রীতি বিশ্বাস।জন্মদিনের এই আনন্দময় মুহূর্তে একাডেমির পরিবেশ মুখরিত হয়ে ওঠে শুভেচ্ছা, হাসি ও রঙিন উদ্দীপনায়। সবাই নবীন চারুশিল্পী সাগর ফকিরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ স্বপ্নপূরণের জন্য আন্তরিক শুভকামনা জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.