রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল ভোটের বার্তা দিতেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরানগরে রোড শো করলেন। লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে আজ ২৪টিসহ চলতি অধিবেশনে মোট ৯১টি বিল পাস মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে : ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির  খুলনার ডুমুরিয়ায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির প্রার্থী বাদশা বিপুল ভোটে বিজয়ী আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
Headline
Wellcome to our website...
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত
/ ৪৪ : টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় দুদক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে একই মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান নাসিম আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ। সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোঃ আমিনুল ইসলাম। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা দুর্নীতি প্রতিরোধে সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সততা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.