পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

পিরোজপুর অফিস : বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে ভাণ্ডারিয়ায় রবিবার (১৬ নভেম্বর) বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় ভাণ্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ক্যাম্প উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন। ক্যাম্পে বিদ্যালয়ের শিক্ষার্থীদের চোখ পরীক্ষা-নিরীক্ষা করা হয়; প্রয়োজনীয় চশমা, ঔষধ ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। আয়োজকরা জানান, ফাউন্ডেশন এ ধরনের চিকিৎসাসেবা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে দিয়ে যাবে। অনুষ্ঠানে শিক্ষকেরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরও খবর


