
নিজস্ব প্রতিবেদকঃ মরহুম আনোয়ারা মোতালেরেব স্মৃতি সংসদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন ফকিরের স্মরণে শোক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪/১১/২০২৫ ইং, বাদ জুমা, স্থানীয় ফকিরবাড়ী জামেয় মসজিদ মাঠে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ফকিরবাড়ী জামে মসজিদ পরিচালনা কমিটি এবং সামাজিক সংগঠন বেটার বাংলাদেশ ফাউন্ডেশনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন ফকিরের আত্মত্যাগ ও স্বাধীনতা যুদ্ধের অবদানের স্মৃতিচারণ, সংক্ষিপ্ত শোকসভা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় তার স্ত্রী ও মরুহুমা আনোয়ারা বেগমের স্মৃতি চরন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা প্রেসক্লাবে দপ্তর সম্পাদক কে এম মোহাম্মদ হোসেন রিজভী ও মোঃ মোফাজ্জেল হোসেন রাজু। আয়োজকরা জানিয়েছেন, এলাকার সকল শ্রেণি–পেশার মানুষকে এই শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।


