মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ইরান যুদ্ধ এক মাসের বেশি দীর্ঘ হতে পারে: ট্রাম্প রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517 ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময়  পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
নবীন চারুশিল্পীদের বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন বাস্তবায়নে খুলনা আর্ট একাডেমির ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত
/ ২১২ : টাইম ভিউ
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ২:৪৮ অপরাহ্ন

খুলনা প্রতিনিধি : নবীন চারুশিল্পীদের বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন বাস্তবায়নে খুলনা আর্ট একাডেমিতে অনুষ্ঠিত হলো ভাইভা পরীক্ষা। প্রতিষ্ঠানের ১৬তম ব্যাচের শিক্ষার্থীরা ভবিষ্যতে চিত্রশিল্পী হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস।তিনি জানান, খুলনা আর্ট একাডেমির সূচনালগ্ন থেকে এখন পর্যন্ত মোট ২২৩ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়ার সুযোগ পেয়েছে। বর্তমানে ১৬তম ব্যাচের ক্লাস চলমান রয়েছে। ইতোমধ্যে পূর্বের ব্যাচগুলোর ৪০ জনেরও অধিক শিক্ষার্থী দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন,“যারা শিল্পচর্চা করে তারা সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিল্প ও সংস্কৃতি প্রতিষ্ঠানগুলো অর্থের জন্য নয়, বরং দেশকে ভালোবেসে নবীনদের সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যেই কাজ করে। চারুকলা ভর্তি কোচিং লেখা হয় শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তার উদ্দেশ্য বোঝাতে, এটি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়।”তিনি আরও জানান,“আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি নবীনদের স্বপ্ন পূরণে সহায়তা করতে। তিনবার স্ট্রোক হওয়ার পরও আমি লড়ে যাচ্ছি শুধুমাত্র তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য।”এই সময় উপস্থিত ছিলেন ঢাকার আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট সাংবাদিক আহমেদ হোসাইন ছানু, যিনি চিত্রশিল্পী মিলন বিশ্বাসের সঙ্গে কথা বলে এ ভাইভা পরীক্ষার আয়োজন করেন। পরীক্ষায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিবেটিং সোসাইটির পরিচালক এ এইচ এম জামাল উদ্দীন স্যার, এবং উপস্থিত ছিলেন খুলনা আর্ট একাডেমির ইংরেজি প্রশিক্ষক সৈকত বিশ্বাস। ঢাকা থেকে আগত আহমেদ হোসাইন ছানু ক্লাস পরিদর্শন শেষে অনুভূতি ব্যক্ত করে বলেন,“ঢাকায় বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলনা আর্ট একাডেমির কার্যক্রম দেখেছি, কিন্তু আজ সরাসরি দেখে অভিভূত হয়েছি। চিত্রশিল্পী মিলন বিশ্বাস দাদার প্রচেষ্টা সত্যিই অনন্য। যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তাদের আলো মিডিয়া গ্রুপের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।”তার ঘোষণায় নবীন শিল্পীরা করতালির মাধ্যমে আনন্দ প্রকাশ করে। অতিথি নবীন শিক্ষার্থীদের জন্য দোয়া করেন যাতে তারাও পূর্বের শিক্ষার্থীদের মতো তাদের স্বপ্নের চারুকলায় পৌঁছাতে পারে।শেষে চিত্রশিল্পী মিলন বিশ্বাস অতিথিদের ধন্যবাদ জানিয়ে নবীন চারুশিল্পীদের ক্লাসের সমাপ্তি ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.