রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল ভোটের বার্তা দিতেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরানগরে রোড শো করলেন। লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে আজ ২৪টিসহ চলতি অধিবেশনে মোট ৯১টি বিল পাস মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে : ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির  খুলনার ডুমুরিয়ায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির প্রার্থী বাদশা বিপুল ভোটে বিজয়ী আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
Headline
Wellcome to our website...
আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের সি ইউ সি স্কুল পরিদর্শন করেন
/ ৮১ : টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২:১১ অপরাহ্ন

খুলনা প্রতিনিধি : আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক আহমেদ হোসাইন ছানু ঢাকা থেকে খুলনায় এক সপ্তাহের জন্য সফরে এসেছেন। বিকাল ৫ ঘটিকায় খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসকে সঙ্গে নিয়ে সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড সিইউসি কর্তৃক পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের সি ইউ সি স্কুল ৬১ সাউথ সেন্ট্রাল রোড খুলনায় পরিদর্শন করেন।এসময় সি ইউ সি সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন এবং যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমনি ও দপ্তর সম্পাদক কারিমা আক্তার এবং স্কুলের শিক্ষার্থীরা এ সময় বিশিষ্ট সাংবাদিক আহমেদ হোসাইন ছানুর হাতে সি ইউসি সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন প্রতিষ্ঠানের মনোগ্রাম ব্যবহারিত একটি খাতা স্মৃতিস্বরূপ উপহার দেন। এবং সাংবাদিকের সম্পর্কে শিশুদের সম্মুখে প্রশংসা করেন শিশুরা করতালির মাধ্যমে শুভেচ্ছা জানায় এরপরে অতিথির পরিদর্শনের পরে আহমেদ হোসাইন ছানুর কাছে অনুভূতি জানতে চায় তিনি বলেন ঢাকায় বসে বিভিন্ন কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে চিত্রশিল্পী মিলন বিশ্বাস দাদার সহযোগিতায় দেখতে পেরেছি এখানের শিশুদের নিয়ে আমি বেশ কিছু নিউজ প্রকাশ করে দিয়েছি। তখন মনে মনে ভেবেছি খুলনাতে গেলে এই স্কুলটি সরাসরি একবার দেখে আসবো ।এখানে এসে আমি সত্যিই আনন্দিত এখানের নিউজ পড়ে যতটা ভালো লেগেছে আজকে সরাসরি এসে তার চেয়েও ভালো লেগেছে। এখানের ছোট ছোট শিশুদের কার্যক্রম এবং ভদ্রতা আমাকে মুগ্ধ করেছে আমি সবসময় আমার স্থান থেকে এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বিভিন্ন ভাবে প্রকাশ করে দেওয়ার চেষ্টা করব। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এ কথা চিন্তা করেই আমি এই শিশুদের বিষয় তুলে ধরব গণমাধ্যমে যাতে করে এই শিশুদের পড়াশোনার জন্য বিভিন্ন সামাজিক ব্যক্তিরা এগিয়ে আসে যাতে করে সমাজে কোন শিশু ঝরে না পড়ে শৈশবেই। সি ইউ সি সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন অতিথিকে ধন্যবাদ জানিয়ে শিশুদের ক্লাসের সমাপ্তি ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.